বিশেষ অলিম্পিকস বাংলাদেশের ট্যালেন্ট হান্টে লক্ষ্মীপুর জেলার অংশগ্রহণ: অ্যাথলেটিকস জার্সি বিতরণ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশেষ অলিম্পিকস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি (ট্যালেন্ট হান্ট)–এ অংশগ্রহণ করতে যাচ্ছে লক্ষ্মীপুর জেলার বিশেষ চাহিদাসম্পন্ন অ্যাথলেটরা।
আগামী ১৩ নভেম্বর ২০২৬ খ্রি., শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রাঙামাটি স্টেডিয়ামে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ থেকে ২১ বছর বয়সী অ্যাথলেটদের নিয়ে এ প্রতিভা অন্বেষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের সভাপতি অধ্যাপক জেড. এম. ফারুকী স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম শ্যামল, উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও নন্দন ফাউন্ডেশন এর উপ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি Arafath Hossain Shanto, নগর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক Abdur Razzak Chowdhury, নন্দন ফাউন্ডেশনের সভাপতি Rajon Molla
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ইনচার্জ নাজনীন আক্তার। লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের প্রতিষ্ঠাতা রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top