যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা-গুঁড়া অংশসহ তানজিলা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা ১০ মিনিটে উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া-গয়ড়া সড়কের লাউতাড়া ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তানজিলা বেগম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ার মৃত ইয়ার আলীর মেয়ে এবং মইদুল ইসলামের স্ত্রী।
অভিযানে নেতৃত্ব দেন শার্শা থানা পুলিশের এসআই শেখ আল আমিন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক।




