রাজশাহীর পুঠিয়ায় ৫ কোটি ৬৩ লাখ টাকা ব‍্যায়ের স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় প্রায় ৫ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত মিনি স্টেডিয়ামের অবকাঠামো ও মাঠ সংস্কারের কাজ যথাযথভাবে সম্পন্ন না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে স্টেডিয়ামটি বুঝে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে,
জানা যায় নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং মাঠ প্রস্তুতে অবহেলার কারণে নতুন স্টেডিয়ামটি এখনো খেলাধুলার উপযোগী হয়নি বলে অভিযোগ স্থানীয় ক্রীড়ামোদীদের,
এতে সরকারি অর্থ ব্যয়ে নির্মিত স্টেডিয়ামটির সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা,
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যুব ও ক্রীড়া উন্নয়ন পরিষদ এবং জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে পুঠিয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়,
প্রায় ৫ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে স্টেডিয়ামটির নির্মাণকাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেড,
২০২৫ সালের জুন-জুলাইয়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও গত ৪ নভেম্বর উপজেলা প্রশাসনের কাছে স্টেডিয়ামটি হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান,
স্থানীয় ক্রীড়ামোদীদের অভিযোগ নির্মাণ কাজের শুরু থেকেই স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামোতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে,
কাজ চলাকালীনই দর্শকদের বসার জন্য নির্মিত তিনটি গ্যালারির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়,
বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের নজরে আনা হলেও তারা গুরুত্ব দেয়নি এমনকি নতুন অবস্থাতেই দর্শক গ্যালারির চেয়ারগুলো নড়বড়ে হয়ে পড়ে,
সরেজমিনে স্টেডিয়াম এলাকায় গিয়ে দেখা যায় মাঠের পাশে উঁচু করে নির্মাণ করা পানি নিষ্কাশনের ড্রেনের ওপর কয়েকটি শিশু ক্রিকেট খেলছে তাদের ভাষ্য স্টেডিয়ামের মূল মাঠে ক্রিকেট খেলার পরিবেশ নেই মাঠের অধিকাংশ স্থান উঁচু-নিচু হয়ে রয়েছে,
যথাযথভাবে মাটি ভরাট ও সমতল করা হয়নি পাশাপাশি ক্রিকেট খেলার উপযোগী করতে মাঠে রোলারও চালানো হয়নি ফলে বর্তমানে মাঠটিতে কোনো ধরনের খেলাধুলা করা সম্ভব হচ্ছে না,
স্টেডিয়াম এলাকার ক্রীড়ামোদী সিয়াম হোসেন বলেন উপজেলা প্রশাসন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে স্টেডিয়ামটি বুঝে নিয়েছে কিন্তু নতুন মাঠে এখনো কোনো ধরনের খেলাধুলা করা যাচ্ছে না আমাদের অভিযোগ, উপজেলা প্রশাসনের  মাধ্যমে স্টেডিয়ামটি হস্তান্তর করা হয়েছে,
মাঠটি খেলাধুলার উপযোগী করতে এখনো কয়েক লাখ টাকা ব্যয় করতে হবে,
স্থানীয় লিটন মাহমুদ বলেন উপজেলা কর্তৃপক্ষ দ্রুত মাঠ সংস্কার করে খেলাধুলা শুরু করার ব্যবস্থা না করলে আগামী কয়েক মাসের মধ্যে গ্যালারির চেয়ারসহ স্টেডিয়ামের বিভিন্ন সরঞ্জাম নষ্ট ও চুরি হওয়ার আশঙ্কা রয়েছে,
আবুল কাশেম বলেন সরকার কয়েক কোটি টাকা ব্যয় করে স্টেডিয়াম নির্মাণ করেছে অথচ হস্তান্তরের পরও সেখানে কোনো ধরনের খেলাধুলা হচ্ছে না বাধ্য হয়ে এখনো সরকারি পিএন হাইস্কুল মাঠে বিভিন্ন খেলাধুলা করতে হচ্ছে,
নতুন স্টেডিয়াম নির্মিত হলেও পুঠিয়াবাসী সেখানে খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন না  অথচ স্থানীয় খেলোয়াড়দের নতুন স্টেডিয়ামে খেলার জন্য ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা রয়েছে,
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন আমার একার সিদ্ধান্তে স্টেডিয়ামটি হস্তান্তর করা হয়নি উপজেলা পরিষদের ক্রীড়া কমিটির কয়েকজন সদস্য মিলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে স্টেডিয়ামটি বুঝে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top