ঈশ্বরদীতে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোছা. রিমা খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর বসতবাড়ির একটি কক্ষ থেকে ৫৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের উপপরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে গ্রেপ্তার নারীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে পরিদর্শক মো. আব্দুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ির একটি কক্ষ থেকে ৫৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top