সুনামগঞ্জের ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এর দিক নির্দেশনায় এসআই মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ধর্মপাশা থানা পুলিশের একটি দল ধর্মপাশা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর-১৬১/২৫(শরণখোলা) পরোয়ানাভূক্ত আসামী রফিকুল ইসলাম চৌধুরী, পিতা-মৃত আঃ রহিম চৌধুরী, সাং-সোনাজানা, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞজ কে ১১/১১/২০২৬ তারিখে রাত অনুমানিক ১১ ঘটিকার সময় আসামীর বসত বাড়ী হইতে গ্রেফতার করা হয় । আসামীকে যথাযত পুলিশ পহরায় ১২ নভেম্বর বৃহস্পতিবার ধর্মপাশা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক, জুয়া/অনলাইন জুয়া, গ্রেফতারী পরোয়ানা তামিলে ধর্মপাশা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




