শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু যখন সেই আশ্রয়ের ঠিকানাই নরপিশাচদের কারণে অনিরাপদ হয়ে ওঠে, তখন তার বিচার হওয়া উচিত অত্যন্ত কঠোর। নেত্রকোণার মদনে ১১ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুছ সালাম এই ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করেন। আদালতের এই রায় শিশু নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে এক কঠোর বার্তা।
আমাদের প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক। সমাজে যেন কোনো অপরাধীর স্থান না হয় এবং প্রতিটি ঘৃণ্য অপরাধের এমন দৃষ্টান্তমূলক বিচার দ্রুত কার্যকর হোক—এটাই আমাদের সবার প্রত্যাশা। অপরাধীর শাস্তি নিশ্চিত করার মাধ্যমে সমাজকে শিশুদের জন্য নিরাপদ করে তুলি।




