বাঘায় মাদ্রাসাছাত্রীকে ধ’র্ষ’ণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

বাঘায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধ’র্ষ’ণের অভিযোগে নাঈম ইসলাম সাজু (২২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সোমবার (৯ নভেম্বর) বাঘা থানায় ধ’র্ষ’ণের অভিযোগে মামলা দায়ের করা হয়। ছাত্রীর দাদা ফরমান আলী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি করেন।
মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক নাঈম ইসলাম সাজুকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, গ্রেপ্তারের পর মঙ্গলবার (১০ নভেম্বর) আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top