মদন উপজেলায় ফ্যামেলি কার্ড কর্মসূচির তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে প্রস্তুতি ও দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মদন উপজেলায় হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সঠিকভাবে ফ্যামেলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে একটি বিশেষ দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই সভায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আরও স্বচ্ছ, নির্ভুল ও গতিশীল করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

​সভায় বক্তারা বলেন, ফ্যামেলি কার্ড কর্মসূচি সরকারের একটি অত্যন্ত জনবান্ধব উদ্যোগ। প্রকৃত ও সুফলভোগী পরিবারগুলো যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই এই কার্ডের সুফল পেতে পারে, তা নিশ্চিত করার মূল দায়িত্ব মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী এবং সুপারভাইজারদের। তাই অত্যন্ত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে।

​সভায় আরও আলোচনা করা হয়:​নিভূল তথ্য সংগ্রহ: কোনো অবস্থাতেই যেন প্রকৃত প্রার্থীরা বাদ না পড়েন এবং অযোগ্য কেউ তালিকাভুক্ত না হন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top