মাগুরার শ্রীপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচি আওতায় সরিষা ও মসুর ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরার উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান লিটন শ্রীপুর রিপোটার্স ইউনিটির সেক্রেটারি মোঃ মোজাফফর হোসেন মুন্না, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন বিভিন্ন ইউনিয়ন সুপারভাইজার সহ প্রান্তিক কৃষক বৃন্দ।
অনুষ্ঠানে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।




