ফরিদপুরের চরভদ্রাসনে আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ লকডাউন-হরতালের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) চরভদ্রাসনের চর হাজীগঞ্জ বাজারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ছাত্রলীগের ঘোষিত অবরোধ কর্মসূচি ও নৈরাজ্য প্রতিরোধের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলী, চর হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা কবির বেপারী, প্রস্তুত কমিটির সদস্য সাবেক যুবদল নেতা কে এম ওবায়দুল বাড়ি দিপু খান, জাহাঙ্গীর আলম, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, আলী পরামানিক, ইউপি সদস্য সরোয়ার হোসেন, নিশাত বেগ সহ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জানে আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা বলেন, দেশে শান্তি, শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে নৈরাজ্য প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
চর হাজীগঞ্জ বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এ অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী ছাত্রলীগের ঘোষিত অবরোধ ও নৈরাজ্যবিরোধী প্রতিবাদ জানানো হয়।




