গাইবান্ধায় পবিত্র কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাদ এশা গাইবান্ধার সাহারবাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এম আর এগ্রো ইন্ডাস্ট্রিজ, গাইবান্ধার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন শরীফ বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিকল্পনায় ছিলেন সাহারবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ মাহমুদ প্রামাণিক (পলাশ)। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুলফিকার রহমান, এম আর এগ্রো ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী মোঃ আসাদুজ্জামান আশাদ, বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলার সভাপতি মোঃ আব্দুল হালিম সরকার, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন জিমু, জেলা পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃখন্দকার ওমর ফারুক(ফরিদুল) সহ আরো অনেকে।
এতে উপদেষ্টা হিসেবে ছিলেন এলাকার শিক্ষানুরাগী ও সাহারবাজার কেন্দ্রীয় জামে মসজিদের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র কোরআনের শিক্ষা মানুষের জীবনে ধারণ করা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠার প্রত্যাশায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।




