গতকাল ০৯/১১/২০২৬ তারিখ রোজ সোমবার চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার, চন্দ্রগঞ্জ কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
এসময় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০০৫ এর আওতায় ১টি , ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩ এর আওতায় ৩টি এবং ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় ২টি মামলায় মোট ৬ জনকে ৩৭,১০০/-( সাঁইত্রিশ হাজার একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এবং চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে।




