৫০ পুরিয়া হেরোইনসহ টঙ্গী পশ্চিম থানায় গ্রেফতার ১২, পাঠানো হলো আদালতে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা এলাকা জুড়ে পরিচালিত বিশেষ অভিযানে হেরোইন উদ্ধারসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর ২০২৬ তারিখ (সোমবার) পরিচালিত এ অভিযানে ৫০ পুরিয়া হেরোইন (ওজনসহ ৩২ গ্রাম)সহ ১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সাথে পৃথক অভিযানে একটি অপহরণ মামলার ২ জন এজাহারনামীয় আসামি এবং ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, এলাকায় অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হয়। আটককৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে এবং স্থানীয় অপরাধ দমনে টঙ্গী পশ্চিম থানা পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top