রাজশাহী মহানগরীতে বিএনপি সহ-সভাপতি ও ওয়ার্ড মাদকবিরোধী কমিটির উপদেষ্টাকে হত্যাচেষ্টা ও কুপিয়ে জখমের মামলার প্রধান আসামী সাইফুল আলম ড্যানি (৩৫)-কে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে সদর কোম্পানী, এসআরবি-৫, রাজশাহী, সিপিসি-১, এসআরবি-১, উত্তরা অভিযানে সহায়তা করে,
হত্যার চেষ্টার ঘটনাটি ঘটে গত ০৭ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৭ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন মথুর ডাঙ্গা (সুজানগর) মিতালী ক্লাবের সামনে পূর্বশত্রুতার জেরে মোঃ জাহিদ হাসান (৪৮)-এর ওপর হামলার ঘটনা ঘটে,
তিনি ১৬ নং ওয়ার্ডের মাদকবিরোধী অভিযান কমিটির প্রধান উপদেষ্টা ও শাহ মখদুম থানা বিএনপির সহ-সভাপতি, মাদকবিরোধী অভিযানে সহযোগিতার কারণে মোঃ সাইফুল আলম ড্যানিসহ ০৭ জন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা চেষ্টাসহ মামলা দায়ের করেন,
উক্ত ঘটনার পর সদর কোম্পানী, এসআরবি-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১, উত্তরা, ঢাকার সহযোগিতায়, ঢাকা মহানগরীর ভাটারা থানাধীন মাদানী এভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে, অভিযানে মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সাইফুল আলম ড্যানি (৩৫)-কে গ্রেফতার করেছে,
মামলা দায়েরের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন (এসআরবি-5) প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে বলেও জানিয়েছেন সদর কোম্পানি এসআরবি-৫ রাজশাহী।




