ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লবী থানা, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তেজগাঁও, পান্থপথ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ভাটারায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে পল্লবী থানায় বিস্ফোরণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য এবং মিরপুর ১১ নম্বর এলাকায় নাভানা টাওয়ারের সামনে বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তবে আহতদের বিস্তারিত পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top