দোকানের সামনে অবৈধ স্থাপনা ও হকার অপসারণের নির্দেশ গাজীপুর সিটি করপোরেশনের

গাজীপুর সিটি করপোরেশন এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সম্মুখভাগে থাকা সকল প্রকার অবৈধ স্থাপনা, ভ্রাম্যমাণ দোকান ও হকারদের নিজ উদ্যোগে অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর সিটি করপোরেশন কতৃপক্ষ।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি করপোরেশনের আওতাধীন সকল দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে যদি কোনো অবৈধ স্থাপনা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট মালিকদের নিজ দায়িত্বে তা দ্রুত সরিয়ে নিতে হবে।

 

সিটি করপোরেশনের নির্দেশনায় আরও বলা হয়, এই গণবিজ্ঞপ্তি জারির পরও যদি কোনো প্রতিষ্ঠানের সামনে এ ধরনের অবৈধ দোকান বা হকার বসানো অব্যাহত থাকে, তবে সংশ্লিষ্ট মূল ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধেও দেশের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকারের নির্দেশক্রমে এই জরুরি গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়। শহরকে পরিচ্ছন্ন, সুন্দর এবং যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top