গাজীপুরের বাসন থানার হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার

গাজীপুরের বাসন থানার হারিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তার সেই গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়েছে। দীর্ঘ অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে বাসন থানার এসআই (নিরস্ত্র) পারভেজ মল্লিকের গুলিভর্তি পিস্তলটি হারিয়ে যায়। এ ঘটনার পর থেকেই পিস্তলটি উদ্ধারে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান ও তৎপরতা অব্যাহত ছিল।

 

পরবর্তীতে গত ৫ নভেম্বর ২০২৬ খ্রি. রাতে (০৩:০৫ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার অফিসার ইনচার্জ মোহাঃ হারুন অর রশীদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মো. জহুরুল ইসলাম, এসআই নাহিদ আল রেজা, এসআই সানিউল আলমসহ অন্যান্য ফোর্স অংশ নেন।

 

গাজীপুরের বাসন থানাধীন বারবেকা মুচিপাড়া (টিএনটি রোডের বিপরীতে) এলাকার প্রফেসার মো. সিরাজুল ইসলামের ০৪ তলা ভবনের পশ্চিম পাশে পরিত্যক্ত খালি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় হারিয়ে যাওয়া ওই গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top