কোম্পানি গঞ্জে আশিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারে দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর আশিক মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির (ফাঁসি) দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবারের আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলার প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আশিক মিয়াকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের এতদিনেও মূল অভিযুক্তদের অনেকেই আইনের আওতায় না আসায় এলাকাবাসী চরম ক্ষুব্ধ ও আতঙ্কিত। অবিলম্বে আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী জনতা “আশিক হত্যার বিচার চাই”, “ফাঁসি চাই ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই” ইত্যাদি স্লোগান দেন।
এ সময় নিহতের পরিবারের সদস্যসহ এলাকার বিভিন্ন সামাজিক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানান তারা।কোম্পানি গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি উসমান গণি বলেন যত দ্রুত সম্ভব আমরা আশিক মিয়া খুনের মামলার আসামিকে গ্রেফতারের সম্পূর্ণ পরিকল্পনা এবং কাজ চলছে আশা করি ও অচিরে আমরা আসামীকে ধরতে সক্ষম হবো।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top