কাহালু উপজেলায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস- ২০২৬ খ্রিস্টাব্দ উদযাপন

“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ ” এ প্রতিপাদ্য বিষয়কে অগ্রাধিকার দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস –  ২০২৬ খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে  গতকাল রোববার বিকেল চার টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি  বর্ণাঢ্য র্্যালি শেষে জাতীয় ও সমবায় পাতাকা উত্তোলন এবং উপজেলা  প্রশাসনের সভা কক্ষে আলোচনা  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ মলিহা খানম।সভায় স্বাগতিক বক্তব্যে রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন সিদ্দিক। আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মালেক, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা  মোঃ রেজাউল করিম, সমবায়ী শ্রীঃ খগেন চন্দ্র, সহ প্রমুখ। র্্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মুক্তার হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী নেপাল চন্দ্র সরকার, সমবায়ী মোঃ ইদ্রিস আলী, মোঃ আব্দুল আলিম,  মোঃ বেলাল হোসেন, মুকুল হোসেন, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদক ও সদস্য গণ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top