‘করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা মদনে বর্ণাঢ্য আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্টিত হয়। জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এ কাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার আবুল কালাম আজাদ।
এতে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালে যুক্ত ছিলেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আবু তাহের আজাদ। জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুব রহমান,অতিরিক্ত কৃষি অফিসার সাকোর আহম্মেদ, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির , বিশিষ্ট্য উদ্যোক্তা মাওলানা সাইফুল ইসলাম দৈনিক ইনকিলাব উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বাবুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নারী সদস্যারা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় ক্ষুদ্র সংগঠনের মাধ্যমে প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দেশের উন্নয়নে সমাজের নারীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।




