কালিয়াকৈরে ভুূমি দস্যু দেলোয়ার গং দের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ডাকুরাইল এলাকায় রোববার সকালে মোস্তফার বাড়ী ঘর ভাংচুর, লুটপাট ও জমি দখলের অপচেষ্টা আসামী দেলোয়ার গংদের দ্রুত গ্রেফতারের
দাবীতে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে।
উল্লেখ, উপজেলার ডাকুরাইল এলাকার মোস্তফার সঙ্গে প্রতিবেশী দেলোয়ার হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত ১৯ ই অক্টোবর শনিবার দুপুরে দেলোয়ার হোসেন তার লোকজন নিয়ে গিয়ে ভেকু দিয়ে মোস্তফা এবং তার ভাই সৌদিপ্রবাসী রুস্তম হোসেনের বসতবাড়ি ও আসবাপত্র ভাংচুর করেন। কিন্তু থানায় মামলা হলেও আসামী দেলোয়ার গংদের কোন বিচার এখনো হয়নি। তারা বিভিন্ন সময় বাড়ি ঘর ছাড়ার হুমকি ধামকি দিতেছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার আসামীদের গ্রেফতারের দাবি জানাই।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top