বগুড়া নিউ মার্কেট মার্চেন্টস এসোসিয়েশনের উদ্যোগে আর্থিক অনুদান হস্তান্তর

বগুড়া নিউ মার্কেট মার্চেন্টস এসোসিয়েশনের উদ্যোগে আর্থিক অনুদান হস্তান্তর উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) কবি নজরুল ইসলাম সড়ক (থানা রোড), বগুড়ায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ হামিদুল হক চৌধুরী হিরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শ্রী পরিমল চন্দ্র দাস ও জনাব রফিকুল ইসলাম।

সভায় সংগঠনের উপদেষ্টা জনাব শাহ আলম, জনাব আইয়ুব হোসেন, জনাব আবু জাফর ও জনাব মোশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী কালিপদ সাহা। এ সময় অনুষ্ঠানের সভাপতি জনাব আল আমিন হেলাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী পিন্টু কুমার সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান হীরা, মোঃ আমানুর হোসেন বাবু ও মোঃ মনির হোসেন; সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানা ও মোঃ আব্দুল মালেক শেখ; সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রব্বানী রিয়েল; কোষাধ্যক্ষ মোঃ ইসলাম উদ্দিন আলী ধার; দপ্তর সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন; প্রচার সম্পাদক মোঃ জাবেদ শেখ; ধর্মীয় সম্পাদক মোঃ শিপুল আলী এবং ক্রীড়া সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম।

এ সময় নির্বাহী সদস্য মোঃ ফজলুল ইসলাম সরকার, শ্রী গৌরাঙ্গ সাহা, মোঃ ফখরুল ইসলাম সরকারসহ সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের কার্যক্রম, ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা এবং আর্থিক অনুদান হস্তান্তরসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top