‘পকেটে ৫৪০ গ্রাম গাঁজা’! ডিবির জালে ধরা পড়ে যা বললেন নিপু

​ঝালকাঠিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৪০ গ্রাম গাঁজাসহ নিপু খান (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সুজন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে নতুন কলাবাগান এলাকার হালিম খানের বাড়ির ভাড়াটিয়া নিপু খানের বসতঘরের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পকেট থেকে ৫৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত নিপু খান ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠি এলাকার মৃত হায়দার খানের ছেলে। তিনি নতুন কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

​এ ঘটনায় এসআই সুজন চন্দ্র রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top