ব্রিকফিল্ডের পূর্ব পাশে’ শেষ হলো যুবকের ভাগ্য! ৭ পিস ইয়াবাসহ নূরন্নবী এখন কারাগারে

ঝালকাঠির রাজাপুরে অভিনব কায়দায় মাদক কারবার চালাতে গিয়ে শেষ রক্ষা হলো না নূরন্নবী (২০) নামের এক যুবকের। শেষ পর্যন্ত পুলিশি জালে আটকে তাকে পাড়ি জমাতে হলো আদালতের বারান্দায়।

​রোববার (৮ নভেম্বর ২০২৬) রাজাপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মেসার্স বড়ইয়া ব্রিকসের পূর্ব পাশের কাঁচা রাস্তা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত নূরন্নবী একই এলাকার মৃত আব্দুস সবুর ও শিরিন বেগমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে নূরন্নবীর কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেছে রাজাপুর থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top