গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো: আরিফ উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিক-উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস’সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনের এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




