টাঙ্গাইলে ৫০ বছরের পুরনো রাস্তা দখলের চেষ্টা

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরানো রাস্তায় বেরিকেট সৃষ্টি করে দখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। এতে ওই রাস্তা ব্যবহারকারী দশটি পরিবারের লোকজন গৃহ বন্দী হয়ে পড়ার উপক্রম হয়ে পড়েছে। ঘটনাটি লাউহাটি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বর্নী গ্রামের। সরজমিন ওই এলাকায় গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্নী গ্রামের ১৫০ মিটারের দৈর্ঘ্য একটি পুরনো রাস্তা যা ওই এলাকার মানুষ ৫০ বছর যাবত ব্যবহার করে আসছে। রাস্তাটিকে আরো চলাচল উপযোগী করতে ওই এলাকার জনহিতৈষী অমূল্য কুমার দাস, শিল্পী রানী দাস,সুচিএা রাণী দাস ও সবিতা রানী দাসের নিজ নামিও ১৯ শতাংশ জায়গা রাস্তার জন্য স্থানীয় আব্দুল আউয়াল অনুকূলে দান পএ দলিল করে দেন।কিন্তু ২০২৫ সালে রাস্তার পাশের জমি ক্রয় করেন স্থানীয় হেরেন্দ্রপাড়া গ্রামের সেলিম রেজা। তারপর থেকেই সেলিম রেজা দাবী করে আসছেন জমির পাশে রাস্তার জায়গাও তার ক্রয়কৃত। সে মোতাবেক রাস্তা দখলের নিমিত্তে তিনি গাছের চারা  রোপন করেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে গাছের চারা গুলো অপসারণ করে জন চলাচলের স্বার্থে রাস্তাটি উন্মুক্ত করে দেন। সম্প্রতি রাস্তাটি কেটে তার দখলে নেওয়ার চেষ্টা চালায় সেলিম রেজা ও তার বাহামভূক্তরা  কিন্তু প্রশাসন ও সুবিধাভোগীদের বাধার মুখে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।

‎এ ব্যাপারে জানতে চাইলে লাউহাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ নাসির উদ্দিন জানান,ইতিমধ্যে সরকারি বরাদ্দে দুই দফা রাস্তাটি মেরামত করা হয়েছে। প্রকল্পটির নাম ছিলো “বর্ণী বীর মুক্তিযোদ্ধা অমূল্য দাসের বাড়ি হতে আব্দুল আউয়ালের বাড়ি পর্যন্ত রাস্তা মাটি দ্বারা মেরামত করন।”রাস্তাটি বর্তমানে সেলিম রেজা ও তার বাহামভূক্তরা দখলের পায়তারা করছে যা খুবই দুঃখজনক।

‎

‎লাউহাটি ইউপি চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান বলেন,  জন চলাচলের জন্য বর্ণী গ্রামের পুরনো একটি রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে টানা হেচড়া চলছে। সম্প্রতি একপক্ষ দখলের জন্য গাছের চারা লাগালে  প্রশাসন তা অপসারণ করেছে। রাস্তাটির জন চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

‎

‎এ প্রসঙ্গে জানতে চাইলে সেলিম রেজার ভাই নবাব আলী বলেন, এই রাস্তার জায়গা সহ পাশের জমি আমাদের ক্রয় কৃত। সেহেতু আমরা এখান দিয়ে রাস্তা দেব না। রাস্তায় আমরা গাছের চারা লাগিয়েছিলাম কিন্তু প্রশাসন তা অপসারণ করেছে। আমাদের স্বপক্ষে কাগজপত্র প্রশাসনের জমা দিয়েছি কিন্তু কোন সাড়া পাইনি।

‎

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top