রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে বাঘা থানাধীন হামিদকুড়া গ্রামস্থ জনৈক মোঃ লতিফ মোল্লার আম বাগানের ভিতর হতে অভিযুক্ত মোঃ জিনারুল ইসলামের দেহ তল্লাশী করে তার ডান হাতে অবৈধ মাদকদ্রব্য ১৫৫ পিছ ট্যাপেন্টাডল ট্যালেটসহ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ জিনারুল ইসলাম (৪৩) রাজশাহী জেলার বাঘা থানাধীন গোচর গ্রামের মৃত আব্দুল জলিল প্রামানিকের পুত্র। উল্লেখ্য যে, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মোঃ সাগর (৪৫), পিতা-মৃত সিফাত প্রামানিক, সাং-হামিদকুড়া, থানা-বাঘা, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও ডিবি পুলিশ জানিয়েছেন।
পৃথক আরেকটি অভিযানে চারঘাট থানাধীন চক মোক্তারপুর (সরকার পাড়া) গ্রাম হতে অভিযুক্ত শ্রী বস্তুয় মন্ডল (৩৯) এর দেহ তল্লাশি করে তার নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৩০ বোতল এস্কাফসহ তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত শ্রী রঞ্জয় মন্ডল (৩৯), রাজশাহী জেলার চারঘাট থানাধীন চক মোক্তারপুর (সরকার পাড়া) গ্রামের শ্রী হীরেন মন্ডলের পুত্র এবং মোঃ মাবুদ আলী (৩৯), একই থানাধীন চক মোক্তারপুর (সরকার পাড়া) গ্রামের মৃত আমজাদ আলীর পুত্র।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মাবুদ আলীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় ৩টি মাদক মামলা রয়েছে।
ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এস্কাফ সিরাপ উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় এবং চারঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু হয়েছে বলেও জানা গেছে।




