ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে নওগাঁর পোরশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একাধিক উপকমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন সহ কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
নওগাঁর পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সামান্তা শারমিন
November 5, 2026
আন্দোলনের নামে নাশকতায় প্রতিবেশী দেশের মদত: রিজভী
November 5, 2026
যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের
November 5, 2026
ঝালকাঠিতে ডিবির অভিযানে মাদকসেবী গ্রেফতার, ডোপ টেস্টে পজিটিভ
November 5, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতি রাকিবের
November 5, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ

এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সামান্তা শারমিন
November 5, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক

ইউক্রেন যুদ্ধের চাপ সত্ত্বেও ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র লাঞ্চার দিচ্ছে রাশিয়া
November 5, 2026
ইউক্রেন যুদ্ধের কারণে নিজস্ব অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি থাকা

আন্দোলনের নামে নাশকতায় প্রতিবেশী দেশের মদত: রিজভী
November 5, 2026
আন্দোলনের নামে তৈরি পোশাকশিল্পে অস্থিরতা, অগ্নিসংযোগ ও সহিংসতা সৃষ্টির পেছনে

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের
November 5, 2026
যুদ্ধ অবসানের প্রাথমিক শর্ত হিসেবে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন