কোনবাড়িতে দাবি আদায়ের লড়াইয়ে ধ্বংসের চিত্র

কোনাবাড়ি শ্রমিক আন্দোলন।বেতন বাড়ানোর উদ্দেশ্যে শ্রমিকরা আন্দোলন করেন। আসলে বেতন বাড়ানো কমানো জন্য দায়ী হচ্ছে কারখানা কর্তৃপক্ষ। তাহলে বিভিন্ন দোকানপাট, ব্যাংক, আরো কিছু স্থপতি এগুলোর কি দোষ। এসব ভাঙচুর করে তারা কি উদ্ধার করতে চেয়েছে ? এ প্রশ্ন এখন জনসাধারণের মনে। বেতন বাড়ানো কমানোর জন্য কি কোন দোকানদার দায়ী ? এমনকি শ্রমিক আন্দোলনের সময় কালিয়াকৈর সরকারি কলেজের ছাত্রের উপর হামলাও করা হয়েছে। এগুলো কেমন আন্দোলন ? আসলে এর উদ্দেশ্য কি ? তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে সবার মনে। বিভিন্ন মানুষের দোকানপাটের, যান চলাচলে বাধা, অপ্রত্যাশিত আক্রমণ, আরো কত উপদ্রব।নিজের নায্য দাবি আদায়ের জন্য কি অন্যের ক্ষতি করার অধিকার কারো আছে? বেতন বাড়ানোর আন্দোলনের আড়ালে এই ভাঙচুর ও বিশৃঙ্খলা কতটুকু যৌক্তিক?
গত কয়েকদিন যাবত এই নিয়ে অনেক বিশৃঙ্খলা চলছে। আন্দোলন থামাতে আসা বিএনপি নেতার উপর আক্রমণেরও অভিযোগ উঠেছে। কোনাবাড়ি পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। এই ভাঙচুর করে কিছু মানুষের স্বপ্ন নষ্ট হয়ে গেছে। যা সত্যি লজ্জাজনক।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top