গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারাপুর গরীবুল্লাহ মন্ডল আইজিএম স্কুল অ্যান্ড কলেজ মাঠে শেষ হয়েছে নতুন কুঁড়ি সিজন-২ ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২০২৭ খ্রিষ্টাব্দ।
প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন কুঁড়ি সিজন-২-এর এ আয়োজন স্থানীয় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।




