নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামিক এডুকেশন সোসাইটির (আইইএস) উদ্যোগে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সুশৃঙ্খলভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় নবাবগঞ্জ  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষায় অংশগ্রহণকারী  একজন পরীক্ষার্থী বলে “ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে।” একজন অভিভাবক বলেন “এ ধরনের পরীক্ষার উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে দারুণভাবে অনুপ্রেরণা জোগাবে।” পরীক্ষার কেন্দ্র সচিব মাওলানা মো.ওবাইদুল  ইসলাম বলেন  “এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”
কক্ষ পরিদর্শক মাওলানা মো.নুরুজ্জামান প্রধান বলেন “ শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” আয়োজক কমিটি জানান
“ প্রতিবছর এই পরীক্ষার আয়োজন করা হয়। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয় এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতেই আমাদের এই আয়োজন। ”

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top