রামগতিতে প্রভাবশালীদের ছত্রছায়ায় মেঘনায় মা ইলিশ নিধনের মহোৎস
রামগতি, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় মেঘনা নদীতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের
রামগতির বিভিন্ন গোপন পয়েন্টে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিক চক্র অবাধে মা ইলিশ শিকারের মহোৎসবে মেতেছে। প্রশাসনের ঢিলেঢালা অভিযানের সুযোগে মা ইলিশ শিকারের রীতিমতো উৎসবে নেমেছে এ সিন্ডিকেট। অন্যদিকে এসব ইলিশ বিক্রির জন্য সন্ধার পর
থেকে সারারাত ধরে ভোর রাত পর্যন্ত অপেক্ষা করে শত শত মাছ ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার রাতে উপজেলার বেশ কয়েকটি মাছঘাটে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। রামগতি উপজেলার বিবিরহাট ওছখালী |




