কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ নং দানাপাটুলী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন ধরে জনসংযোগ ও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন মোঃ মোশারফ হোসেন।তিনি বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলা
দানাপাটুলী ইউনিয়নের
ইমাম ওলামা পরিষদের সদস্য সচিব ও আমীর,তাবলীগ জামাত এর দায়িত্ব পালন করছেন।
মোঃ মোশারফ হোসেন,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমির উদ্দিন চেয়ারম্যানের নাতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান।
উনার দাদা, আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় সহ মসজিদ, মাদ্রাসা ও অনেক প্রতিষ্ঠান তৈরি করেছেন।
মোশারফ হোসেন দীর্ঘদিন যাবত স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে গিয়ে দেখতে যান এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
চেয়ারম্যানপ্রার্থী মোশারফ হোসেন বলেন,আমি কথায় নই কাজে বিশ্বাসী। আমি এমন একটি ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই,যেন মরনের ১০০ বছর পরও পরবর্তী প্রজন্ম আমাকে মনে রাখে।তিনি বলেন আমার মরহুম দাদা এমন একজন চেয়ারম্যান ছিলেন, যিনি মানুষের পুরোপুরি হক আদায় করেছিলেন।
তিনি বলেন জনগণ যদি আমাকে ভোট দিয়ে,এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেন। তাহলে আমি উক্ত ইউনিয়নকে, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি মাদক মুক্ত এবং ইনসাফ ভিত্তিক একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ১১নং দানাপাটুলী ইউনিয়ন নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন।
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন বলে তাঁর সমর্থকরা জানান।
এলাকাবাসীর একাংশের মতে, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় থাকার কারণে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তবে আসন্ন নির্বাচনে প্রার্থিতা
ও ভোটের ফলাফল নির্ধারিত হবে ভোটারদের রায়ের মাধ্যমে।




