সাংবাদিক নেতা রনির মায়ের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রনির মাতার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় সংগঠনের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে রনির মাতার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মোনাজাত শেষে সকল সাংবাদিক পরিবারের সুস্থতা ও মঙ্গল কামনা এবং সংগঠনের উপদেষ্টা শেখ জাহিদুল ইসলামের জন্যও দোয়া করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top