রংপুর -ঢাকা বাস যাত্রায় যাত্রীদের ভোগান্তি

চলমান পূজার ছুটির শেষ দিন আজ। ছুটির শেষে যাত্রীরা ঢাকার পথে রওনা দিচ্ছে। কিন্তু রংপুর মর্ডান মোড়ে যাত্রীর ভিড় থাকলেও যানবাহন সংকট। যার ফলে যানবাহনের অতিরিক্ত ভাড়া দাবি করছে। যেখানে নিয়মিত ভাড়া, ৪০০ থেকে ৫০০ টাকা সেখানে বর্তমানে বাসে প্রতিটি সিটের ভাড়া ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আদায় করছে। এতে করে বাড়ছে যাত্রীদের ভোগান্তি । রংপুর মর্ডান থেকে গাজীপুরের ভাড়া ১০০০ থেকে ১২০০ টাকা নিচ্ছে । ১০০০ টাকা ভাড়া দিয়েও গাড়িতে দাঁড়িয়ে থেকে যাওয়ার মতো সিটও পাওয়া যাচ্ছে না। সেখানে গিয়ে শরিফুল নামের এক গার্মেন্টস শ্রমিকের সাথে কথা বলে জানা যায় গত ২১ অক্টোবর ২০২৬ তারিখ থেকে ২৩ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত পূজার ছুটি শেষ করে আগামীকাল শনিবার থেকে গার্মেন্টস খোলা। তাই যেভাবেই হোক আজকে রাতের মধ্যেই সবাইকে ঢাকায় পৌঁছতে হবে যাতে করে কালকে সকালে অফিস করতে পারে। কিন্তু অতিরিক্ত ভাড়া এবং বাসের জায়গা সংকট থাকার কারণে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top