সেনবাগে “উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম উদ্দিন খোন্দকার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো

নোয়াখালীর সেনবাগ উপজেলার মিডিয়াকর্মীদের প্রাণের সংগঠন “উপজেলা প্রেসক্লাব সেনবাগ” এর নতুন কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবের ২১ জন সদস্যের মধ্যে ২০জন সদস্যের উপস্থিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভা শেষে ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের একটি  নির্বাচন কমিশন গঠন করে গুরুত্বপূর্ন দুইটি পদে  নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সভাপতি  নির্বাচিত হয় দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নিজাম উদ্দিন খোন্দকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিবিম্ব পত্রিকার প্রতিনিধি আলাউদ্দিন আলো ।  ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের মতামতের ভিত্তিতে বাকী সম্পাদকীয় পদে সমূহ নির্বাচিত করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
ক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক  মোঃ হারুন জানান, প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়। এতে ক্লাবের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ২০ জন সাংবাদকর্মী অংশগ্রহণ করেন।  ক্লাবের কেউ সরাসরি প্রাথী না হয়ে, সবাই প্রার্থী সবাই ভোটার এই পদ্ধতিতে ব্যালেট পেপারে গোপন ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ক্লাবের সভাকক্ষে দুই ঘন্টা ব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ২১জন ভোটারের মধ্যে ২০জন ভোটার ভোট প্রদান করে ১ জন অসুস্থতার কারণে ভোট প্রদান করতে পারেনি। অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্যরা লাইনে দাঁড়িয়ে প্রিজাইডিং অফিসার থেকে ব্যালেট পেপার নিয়ে গোপন কক্ষে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করেন।
ভোটের ফলাফলে সভাপতি পদে নিজাম উদ্দিন খন্দকার পেয়েছেন ১৬ ভোট সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন আলো পেয়েছেন ১৮ ভোট। ২ভোট বাতিল হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রফিকুল ইসলাম ও সহকারি নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ সাহাব উদ্দিন ও মোঃ মনোয়ারুল হক।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top