ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: আইনমন্ত্রী

‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না’এমন হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এটি বারবার ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের কোনো ধরনের দ্বিধা নেই। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইন নিজস্ব গতিতে চলবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াতের আমির বলেছেন, তাঁরা বর্তমান সরকারকে আর সহযোগিতা করবেন না, বরং বাংলাদেশের মানুষকে সহযোগিতা করবেন। কিন্তু যে দল বা ব্যক্তি সরকারকে সহযোগিতা করে না, তারা কীভাবে দেশের ১৬ কোটি মানুষকে সহযোগিতা করবে তা জনগণের বোধগম্য নয় বলে মন্তব্য করেন তিনি।
এ সময় গণ-অভ্যুত্থানের সময় হাসনাত আবদুল্লাহকে অনেকে ‘হাসিনার আবদুল্লাহ’ বলে ডাকতেন উল্লেখ করে রাশেদ খান বলেন, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আবদুল্লাহ যেভাবে কটূক্তি করেছেন, তা তাঁর ভাষায় ‘হাসিনার আবদুল্লাহ’ পরিচয়েরই প্রতিফলন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top