শ্রীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুল ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন—নেত্রকোনার সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদ, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শ্রীপুর থানার মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীরা ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে কাজ করেন এবং সাধারণ মানুষের সমস্যা, অধিকারহরণ ও বিভিন্ন অনিয়মের খবর জনসমক্ষে তুলে ধরেন। অথচ দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের ওপর হামলা, হুমকি কিংবা আইনি হয়রানির শিকার হওয়ার অভিযোগ প্রায়ই সামনে আসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা এবং সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। জহিরুল ইসলামের অভিযোগ, শ্রীপুরের তালতলী এলাকার জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সংবাদ প্রকাশের পর তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।কর্মসূচিতে গাজীপুর ও শ্রীপুরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। মানববন্ধনে সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে আশ্বাস দেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top