শার্শায় মাদকবিরোধী পুলিশের কঠোর অভিযান! বিদেশি মদসহ ৩ জন গ্রেপ্তার, জব্দ অ্যাপাচি মোটরসাইকেল

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিদেশি মদ ও মোটরসাইকেলসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শার্শা গ্রামের বেতনা নদীর ওপর নিজামপুর থেকে কামারবাড়ীগামী সড়কের কামারবাড়ী ব্রিজের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল শার্শা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কামারবাড়ী ব্রিজের ওপর থেকে ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে জব্দতালিকার মাধ্যমে দুই বোতল বিদেশি মদ ও একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন —
১. নয়ন বিশ্বাস (১৯), পিতা দীপক কুমার বিশ্বাস, খেদাপাড়া
২. মাসুদ রানা (১৯), পিতা মো. ইসমাইল হোসেন, খরিঞ্চী
৩. প্রদীপ কুমার মণ্ডল (৩০), পিতা চনক কুমার মণ্ডল — তাদের সবার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top