খুলনায় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে যুবশক্তির শুভেচ্ছা

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের খুলনা সফর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় যুবশক্তি খুলনা মহানগর।

রোববার (১৮ অক্টোবর) এক বার্তায় শুভেচ্ছা জানান যুবশক্তির মহানগর আহ্বায়ক সরদার তুহিনুজ্জামান সোহাগ, সদস্য সচিব মো. হেলাল খন্দকার ও মুখ্য সংগঠক আলিফ আফিফ অন্তিক।

বার্তায় তারা বলেন, কেন্দ্রীয় নেতাদের এই সাংগঠনিক সফরের মাধ্যমে খুলনার ছাত্র ও যুবসমাজ আরও ঐক্যবদ্ধ হবে এবং তরুণদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন গতিশীল হবে।

তারা সফরের সফলতা কামনা করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top