আটঘরিয়ায় ১৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ

পাবনার আটঘরিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
 রোববার (১৮ অক্টোবর ২০২৬) উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিরোধ কর্মকার নিরু ও সাধারণ সম্পাদক নিখিল কুমার সাহার নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তাঁরা পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিরোধ কর্মকার নিরু বলেন, “আটঘরিয়া উপজেলার ১৭টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আমরা প্রতিটি মণ্ডপ পরিদর্শন করছি।
পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দুর্গাৎসব সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিখিল কুমার সাহা বলেন, “আটঘরিয়ার ১৭টি পূজামণ্ডপে সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ কাজ করছেন।
 প্রতিটি মণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে এবারের দুর্গাৎসব আনন্দমুখর হয়ে উঠবে বলে আশা করছি।”
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top