বিস্তারিত ঘটনাসহ নিউজ দিবেন এবং সাথে ছবি এড করবেন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও শিল্পাঞ্চল হাব মাওনা চৌরাস্তা। প্রতিদিন এই এলাকা দিয়ে কয়েক লাখ মানুষ, পোশাক কারখানার শ্রমিক এবং দূরপাল্লার হাজার হাজার যানবাহন চলাচল করে। তবে মাওনা চৌরাস্তা এখন সাধারণ যাত্রী ও চালকদের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম। যানজট নিরসন এবং ফুটপাত মুক্ত করতে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের নিয়মিত টহল এবং উচ্ছেদ অভিযান প্রায়ই চোখে পড়ে। কিন্তু এত অভিযানের পরও কেন এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রের যানজট সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না?এই প্রশ্ন এখন মাওনা অঞ্চলের সর্বস্তরের মানুষের। দৈনিক জনতার খবর-এর দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে এর নেপথ্যের মূল কারণ, দুর্বলতা এবং সমাধানের নানামুখী সংকট।মাঠপর্যায়ের অনুসন্ধানে দেখা গেছে, হাইওয়ে পুলিশ কিংবা শ্রীপুর উপজেলা প্রশাসন যখনই মাওনা ফ্লাইওভারের নিচে বা মহাসড়কের পাশে উচ্ছেদ অভিযান চালায়, হকাররা তাদের মালামাল নিয়ে সাময়িকভাবে সরে যায়। কিন্তু প্রশাসনের অভিযানের টিম স্পট ত্যাগ করার কয়েক ঘণ্টার মাঝেই, বিশেষ করে সন্ধ্যার পর,পুরো ফুটপাত ও মূল সড়ক আবার হকারদের দখলে চলে যায়।ফ্লাইওভারের নিচের দুই পাশের সড়কগুলোতে সবজি, ফল, জুতা এবং কাপড়ের শত শত অবৈধ দোকান বসে। ফুটপাত ছাড়িয়ে এই দোকানগুলো মূল সড়কের একাংশ দখল করে নেওয়ায় দূরপাল্লার গাড়ি চলাচলের পথ সরু হয়ে পড়ে। পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় হকাররা বারবার একই জায়গায় ফিরে আসছে। ফলে প্রশাসনের উচ্ছেদ অভিযানগুলো শেষ পর্যন্ত সাময়িক উপশম এবং এক প্রকার ‘ইঁদুর-বেড়াল খেলায়’ পরিণত হচ্ছে।মাওনা চৌরাস্তার যানজট না কমার দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো দূরপাল্লার ও লোকাল বাসগুলোর জন্য কোনো স্থায়ী বাস টার্মিনাল বা সুনির্দিষ্ট প্যাসেঞ্জার ড্রপিং জোন নেই। ঢাকা, ময়মনসিংহ, বিভিন্ন রুট থেকে আসা দূরপাল্লার বাসগুলো ফ্লাইওভারের নিচে রাস্তার ওপরই এলোমেলোভাবে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায়।এর সাথে যুক্ত হয়েছে মহাসড়কের ওপর শত শত অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক এবং লেগুনার বেপারোয়া মোড় ঘোরানো (ইউ-টার্ন)। মাওনা চৌরাস্তার মূল পয়েন্টে কোনো সুনির্দিষ্ট ইউ-টার্ন না থাকায় এই ছোট যানবাহনগুলো উল্টো পথে (রং ওয়ে) যাতায়াত করে, যা মূল মহাসড়কের স্বাভাবিক গতি সম্পূর্ণ স্তব্ধ করে দেয়।যানজটের আরেকটি অন্যতম কারণ হলো পথচারীদের অসচেতনতা।পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক এবং সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড়ে মহাসড়ক পারাপার হন। এতে যেমন তীব্র যানজট তৈরি হয়, তেমনি প্রায়শই ঘটে থাকে ছোট-বড় ও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনামাওনার বর্তমান পরিস্থিতি নিয়ে হাইওয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দৈনিক জনতার খবর-কে জানান, “আমরা নিয়মিত উচ্ছেদ করি, হকারদের তাড়িয়ে দিই এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মামলা ও জরিমানা করি। কিন্তু স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত রাখতে হলে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও পৌর প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। হকারদের জন্য নির্দিষ্ট কোনো হকার্স মার্কেট বা জোন করা না হলে শুধুমাত্র পুলিশ দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়।এদিকে নিয়মিত যাতায়াতকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুলিশের গাড়ি যখন সড়কে ডিউটিতে থাকে তখন রাস্তা কিছুটা ফাঁকা থাকে, পুলিশ চলে গেলেই আবার আগের রূপ ফিরে আসে। আমাদের প্রতিদিন এই জটলার ভেতর দিয়ে ধাক্কাধাক্কি করে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয়। আমরা এই নরকযন্ত্রণা থেকে স্থায়ী মুক্তি চাই!

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top