নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির (৪০) হ/ত্যা/কা/ণ্ডে/র ঘটনায় অবশেষে বড় অগ্রগতি। হ/ত্যা/র সন্দেহভাজন অপূর্বকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দুর্গাপুর পৌরশহরের পুরাতন সিনেমা হল এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ/ত্যা/কা/ণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, আটককৃত অপূর্বের জীবনযাপন ছিল সন্দেহজনক। দিনের বেলায় আ/ত্মগোপনে থাকত এবং রাত ১২টার পর বের হতো। আগে থেকেই ওঁত পেতে থাকা পুলিশ তাকে আটক করে।
ওসি খন্দকার শাকের আহমেদ জানান, অপূর্ব এই চক্রের গুরুত্বপূর্ণ সদস্য। হ/ত্যা/কা/ণ্ডের মূল সন্দেহভাজন শু/টার ‘তাজুল’-এর অ/স্ত্রে/র ভাণ্ডার থাকত অপূর্বর কাছেই। এর আগে সাংবাদিক আলিফকে হ/ত্যা/র প্রথম চেষ্টার ঘটনায় ভুলবশত একজন পুলিশ কর্মকর্তা নি/হত হওয়ার মামলার আসামিও সে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় নিজের ফেলে যাওয়া মোবাইল ফোন আনতে গিয়েছিলেন আলিফ। সেখানেই তাকে লক্ষ্য করে গু/লি ছো/ড়ে দু/র্বৃ/ত্তরা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃ/ত্যু হয়।
আলিফ ফকির ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য এবং বেসরকারি আইপি টিভি ‘রূপসী বাংলার’ নেত্রকোনা জেলা প্রতিনিধি। ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে ফেসবুক পেজের মাধ্যমে তিনি এলাকার মাদক ও দু/র্নীতির বিরুদ্ধে নিয়মিত লেখালেখি করতেন।
তার পৈতৃক নিবাস কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামে। তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে অজ্ঞাত আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হ/ত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, অপূর্বকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি ও প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হবে, যাতে এই হ/ত্যা/কা/ণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা যায়।




