সহস্রাইল বাজারে দোকানের তালা ভেঙে ১ লাখ ৭৫ হাজার টাকা চুরি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে একটি ধানের দোকানের তালা ভেঙে ১ লাখ ৭৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে সহস্রাইল বাজারের কালীনগর রোডের ধানহাটায় অবস্থিত ‘মায়ের দোয়া ধান ভান্ডার’ দোকানে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
দোকানটির মালিক মোঃ উসমান মোল্লা জানান, সকালে বাজারে প্রচুর ভিড় থাকায় তিনি বিষয়টি খেয়াল করতে পারেননি। তাঁর দোকান থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা চুরি হওয়ায় তিনি আর্থিকভাবে বেশ সমস্যায় পড়েছেন।
তিনি আরও বলেন, দোকান থেকে এতগুলো টাকা চুরি হওয়ায় তাঁকে বিপাকে পড়তে হয়েছে। ভবিষ্যতে এ ধরনের চুরির ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাকে সরকারি ভাবে সহযোগিতা করলে আমি ব্যবসাটি চালিয়ে যেতে পারতাম, তিনি বোয়ালমারী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সহযোগিতা করার জন্য ।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে চুরি হওয়া টাকা উদ্ধারের পাশাপাশি সহস্রাইল বাজারে নিরাপত্তা জোরদারে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top