মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,কাতার সানাইয়া শাখা (প্রস্তাবিত আহ্বায়ক) কমিটি গঠন

অদ্য ১৬ অক্টোবর ২০২৬ ইংরেজি, রোজ শুক্রবার, জনাব মোহাম্মদ আলী আজগরের সভাপতিত্বে কাতারের সানাইয়ায় মারজাল বাহরাইনে বিশ্ব ওলী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর পবিত্র প্রধান দিবস ২৬শে আশ্বিন উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত, নাতে রাসুল (সা.), মিলাদ, কিয়াম ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর কাতার সানাইয়া প্রস্তাবিত শাখার ২৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিব ও সিনিয়র সদস্যসহ বিভিন্ন দায়িত্বে সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া  হক কমিটি বাংলাদেশ, কাতার দোহা শাখা ও আল ওয়াকরা শাখার সম্মানিত প্রতিনিধিবৃন্দ।
মহান আল্লাহর দরবারে দোয়া করি, নবগঠিত কমিটির সকল কার্যক্রম সফল ও সুন্দরভাবে পরিচালিত হোক। সকলের ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় মাইজভাণ্ডারী আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হোক।
পরিশেষে, সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,কাতার সানাইয়া (প্রস্তাবিত আহব্বায়ক ) শাখা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top