দেলদুয়ারে নয়া কৃষি আন্দোলনের বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত

‎ টাঙ্গাইলের দেলদুয়ারে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ২০২৬ কে সামনে রেখে বিশ্ব-গ্রামীর নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উবিনীক ও নয়া কৃষি আন্দোলনের আয়োজনে উপজেলার আটিয়া ইউনিয়নের মৌশাকাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামীন নারী কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতি বছর ১৫ ই অক্টোবর বিশ্ব গ্রামীণ নারী দিবস পালন করা হয়। কৃষি ও গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ দারিদ্র্য বিমোচনে গ্রামীণ নারীদের ভূমিকার স্বীকৃতি প্রদান দিবসটি পালনের উদ্দেশ্য।
‎দুই শতাধিক গ্রামীণ নারীর অংশগ্রহণে এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খাইরুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ নারী প্রতিনিধি রহিমা বেগম। উবিনীকের কর্মকর্তা ফাহিমা খাতুন লিজার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম. ফেরদৌস আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিদ্যুৎ কুমার সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা তৈয়বা আক্তার, একাডেমিক সুপারভাইজার খাদিজা আক্তার প্রমূখ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top