ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় পরিবেশ সংরক্ষণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার
সোমবার (১৫অক্টবর) দিনব্যাপী নিয়ামতপুর উপজেলার আমকুড়াআশরাফুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য বিদ্যালয় পর্যায়ে পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠানের ধারণা বাস্তবায়ন, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও বর্জ্য পুনঃব্যবহারের মানসিকতা সৃষ্টি, এবং “বর্জ্য নয় সম্পদ” এই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ‘বর্জ্য থেকে সম্পদ’ তৈরির হস্তশিল্প প্রদর্শনী। শিক্ষার্থীদের ব্যবহৃত প্লাস্টিক, কাগজ, বোতল, কার্টুনসহ নানান রকমের ফেলে দেওয়া উপকরণ দিয়ে দৃষ্টিনন্দন হস্তশিল্প তৈরি করে উপস্থাপন করে। তাদের সৃজনশীলতা, পরিবেশ সচেতনতা ও দক্ষতায় উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জিয়াউর রহমান সুপার আমকুড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসা সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম।
এ ছাড়া ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,-ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব। চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সহ মোট ২৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অত্র মাদ্রাসার সুপার জিয়াউর রহমান তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্জ্যকে সঠিকভাবে ব্যবস্থাপনা করলে সেটিই আমাদের সম্পদে পরিণত হতে পারে।”
আয়োজক ইএসডিও প্রতিনিধিরা জানান, এধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের গুরুত্ব আরও গভীরভাবে প্রতিষ্ঠিত হবে।




