“পড়ুয়া মানুষ গড়ি, আলোকিত সমাজ গড়ি”—এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের আদর্শ পাঠাগারের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মাসিক পাঠচক্র, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং দেশসেরা শিক্ষক আকলিমা আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (১১ অক্টোবর ২০২৬) পাঠাগার মিলনায়তনে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক নূর মোহাম্মদ আল-আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান। সমাজ উন্নয়ন, শিক্ষা প্রসার ও যুবসমাজকে পাঠমুখী করতে তাঁর দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ। তাঁরই বলিষ্ঠ দিকনির্দেশনা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি অভূতপূর্ব সাফল্য লাভ করে। এই সফল আয়োজন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন রশিদ মন্ডল যুব ফান্ডেশন এর চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এবং প্রচার সম্পাদক কাজল মহন্ত ও মোঃ হাসান মাহমুদ জয়-সহ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ গোলাম রসুল রাজা, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ এনামুল হক , নাগেশ্বরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কে. এম. আনিছুর রহমান, তৌহিদ-উল পাঠাগারের প্রতিষ্ঠাতা ও গীতিকার জনাব মোঃ তৌহিদ-উল ইসলাম, সময় পাঠাগারের প্রতিষ্ঠাতা জনাব মোঃ আকমল হোসেন এবং জ্ঞান জ্যোতি পাঠাগারের প্রতিনিধি সোমা মালাকার। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও প্রাণবন্তভাবে পরিচালনা করেন কবি মোঃ সাদিকুর রহমান।
আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পাঠাগারের নিয়মিত মাসিক পাঠচক্র সম্পন্ন হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দেশসেরা শিক্ষক আকলিমা আক্তারকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান। রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজানের নেতৃত্বে আয়োজিত এই মেধাভিত্তিক অনুষ্ঠানটি স্থানীয় যুবসমাজ ও শিক্ষানুরাগীদের মাঝে দারুণ উদ্দীপনার সৃষ্টি করেছে |




