দেলদুয়ারে স্ত্রী কর্তৃক প্রতারণার শিকার পুলিশের এস আই ‎

‎টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রী কর্তৃক প্রতারণার শিকার হয়েছেন পুলিশের উপ পরিদর্শক (এস,আই) মনোয়ার হোসেন ।বিয়ের ১২ দিনের মাথায় স্বর্নালংকার ও নগদ অর্থ নিয়ে উধাও হয়েছেন স্বামীর ঘর ছেড়ে। ঘটনাটি উপজেলার আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া গ্রামের।জানা যায় নান্দুরিয়া গ্রামের তোফাজ্জল মল্লিক এর মেয়ে তাহমিনা আক্তার। প্রেমের ফাঁদে ফেলে প্রতিবেশী তাহমিনা সূক্ষ্ম পরিকল্পনায় আব্দুর রশিদ মল্লিকের ছেলে পুলিশের এসআই মনোয়ার হোসেন মল্লিককে। তার কর্মস্থল  গাজীপুর জেলার কাপাসিয়া থানায়। সেখানে ৯ সেপ্টেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।১১ দিন সংসার করার পর তাহমিনা মনোয়ারের দেওয়া ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বাসা থেকে উধাও হয়ে যায়।পুলিশ কর্মকর্তা মনোয়ার হোসেন জানায়,প্রতারনা মানসিকতায় সূক্ষ্ম  পরিকল্পিতভাবে প্রেমের অভিনয় করে তাহমিনা আমার সঙ্গে । পরে আমাকে বিবাহবন্ধনে আবদ্ধ করতে বাধ্য করে। এই বছরের ৯ সেপ্টেম্বর আমরা এক লক্ষ টাকা দেনমোহর মূল্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। মাত্র  ১১ দিন সংসার করার পর ২১ সেপ্টেম্বর আমি  কর্মস্থলে চলে গেলে বাসা থেকে ৫ ভরি স্বর্ণালংকার ও আমার  গ্রামের বাড়ি থেকে জমি বিক্রি করে বাসায় গচ্ছিত রাখা ১৫ লক্ষ টাকা নিয়ে আমার স্ত্রী পালিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে জামালপুরের মাদারগঞ্জ এলাকায় চলে গেছে।বিষয়টি আমার শ্বশুর তোফাজ্জল মল্লিক কে অবহিত করেও কোন সহযোগিতা পাইনি। তারা জানায়,তাহমিনাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে নিশ্চিত হতে তাহমিনার পিত্রালয়ে গেলে তার পিতা ও বোন জানান তাহমিনা কে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে। ডিভোর্স ছাড়া কিভাবে বিয়ে দিলেন এমন প্রশ্নের উত্তর দিতে রাজি হন নি তাহমিনার পরিবার।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের

ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Scroll to Top