লক্ষ্মীপুর সদর উপজেলার চকবাজার, উত্তর তেমোহনী ও দক্ষিণ তেমোহনী রোডে কয়েকটি ফলের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) অভিযানে ট্রেড লাইসেন্স না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অধিক ওজনের ঠোঙা ব্যবহার এবং শিশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও জান্নাতুল ছিদ্দিকা অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
পাশাপাশি এলপিজি গ্যাস বিক্রির খুচরা দোকানগুলোও মনিটরিং করা হয়।
জনস্বার্থে এ ধরনের অ’ভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।




